মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট জেলা যুবলীগের উদ্যেগে জঙ্গি বাদ,সন্ত্রাশ,মৌলবাদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী পালিত হল আজ।বিক্ষোভ শেষে বিডিআর গেট চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
৩০নভেম্বর বিকাল ৫টায় জেলা আওয়ামি লীগ কার্যালয়ে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়।মিছিলটি স্বর্ণকার পট্টি,রেলবাজার হয়ে বিডিআর গেট চত্বরে এসে সংক্ষিপ্ত পথসভা করে শেষ হয়।
বিক্ষোভ কর্মসূচীতে জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর,সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন,যুবনেতা মোতালেব খন্দকার, সদর উপজেলা যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম,পৌর যুবলীগ সভাপতি আলমগীর হোসেন,সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল খালেক বাবু,যুবনেতা সাইফুল ইসলাম হীরা,যুবনেতা আঃরাশেদ সহ জেলা,থানা,ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় যুবলীগ নেতৃবৃন্দ বলেন এদেশে মুক্তিযুদ্ধের চেতনায় শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে,এই দেশে জঙ্গিবাদ,মৌলবাদ,এর কোন স্থান নেই।যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে যুবলীগ প্রস্তুত রয়েছে।যাদের ভাল লাগবে না তারা পাকিস্তান চলে যাবে।বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন তাই বঙ্গবন্ধু কে নিয়ে কোন প্রকার অপরাজনিতী যুবলীগ বরদাস্ত করবে না।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.