শাহিনুর আলম শাহিন,হিলি(দিনাজপুর) প্রতিনিধি ।।
”সারা বিশ্বের ঐক্য এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব” এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও এনজিওদের সহযোগীতায় মঙ্গলবার(১ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.গাদ্দাফি শিকদার, লাইট হাউজের ম্যানেজার আরিফুর রহমান,মোস্তাফিজুর রহমানসহ অনেকে ।
সভায় এইচআইভি এইডসের ভয়াবহতা তুলে ধরে তা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.