প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৬, ১১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২০, ৬:৩৪ এ.এম
চাটখিলে মেয়র প্রার্থী বেলায়েতের মাস্ক বিতরন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিল পৌর এলাকায় প্রায় ৫ হাজার জনতার মধ্যে করোনা প্রতিরোধ সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরন করেছেন চাটখিল পৌরসভার মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবলীগ আহবায়ক বেলায়েত হোসেন।
(১ ডিসেম্বর) মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব মাস্ক বিতরন করা হয়।
বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান, জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের নির্দেশনায় এই মাস্ক বিতরন করা হয়।
এ সময় বেলায়েত হোসেনের সাথে ছিলেন,রাজিব হোসেন রাজু,এইচ এম ফারুক, স্বপন পাটোয়ারী, যুবরাজ তফদার,তুষার গাজী,আশিক তফাদার, মোঃ মোহন,নাদিম মাহমুদ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.