প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৭:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২০, ৮:২২ পি.এম
সাতক্ষীরায় মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত তথ্য

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ (Second wave) মোকাবেলায় জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে সাতক্ষীরা জেলায় ০১ মার্চ ২০২০ হতে ০২ ডিসেম্বর ২০২০ পর্যন্ত পরিচালিত মোট ১৪১৮ টি মোবাইল কোর্ট অভিযানে ৩৬১৪ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৫৪,৫১,১৭৯/-(চুয়ান্ন লক্ষ একান্ন হাজার একশত ঊনআঁশি) টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
আজ ০২ ডিসেম্বর ২০২০ তারিখে পরিচালিত মোট ৫ টি মোবাইল কোর্ট অভিযানে ৩৪ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ১৬,৭০০/- (ষোল হাজার সাতশত) টাকা জরিমানা আদায় করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.