প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৬, ৩:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২০, ৭:৩১ পি.এম
সাতক্ষীরায় র্যাব-৬ এর অভিযানে ৩,২০০ প্যাকেট ভারতীয় তৈরী পাতার বিড়িসহ আটক ০১

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
র্যাব-৬ (সাতক্ষীরা) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভালুকা চাঁদপুর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি ভারত থেকে চোরাই পথে ভারতীয় তৈরি পাতার বিড়ি শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করার উদ্দেশ্যে অবস্থান করছে।
এরুপ প্রাপ্ত তথ্যের ভিক্তিতে আভিযানিক দলটি গত ৩০ নভেম্বর ২০২০ খ্রিঃ ২২.২০ ঘটিকায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ আলাউদ্দিন সরদার (৩০), পিতাঃ মোঃ সাদেক সরদার, সাং—আরাজী ভবানীপুর, ইউনিয়ন—রাউলি, থানাঃ পাইকগাছা, জেলাঃ খুলনাকে ০১ টি বস্তার ভিতরে রক্ষিত ৩,২০০ (তিন হাজার দুইশত) প্যাকেট ভারতীয় তৈরী পাতার বিড়িসহ হাতেনাতে ধৃত করে।
আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.