শাহিনুর আলম শাহিন,হিলি( দিনাজপুর) প্রতিনিধি ।।
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এবং মাস্ক ব্যবহার না করায় পথচারী,মটরসাইকেল চালকসহ ০৭ জনকে এক হাজার দুইশত (১২০০) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার রায়ভাগ রেলগেট এলাকা ও ডাংগাপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিট্রেস্ট মোহাম্মদ নুর-এ আলম এই জরিমানা করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে।তাই জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে আমাদের এই অভিযান। অভিযানে মাস্ক ব্যবহার না করায় পথচারী মটরসাইকেলের চালকসহ সাতজনকে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.