রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত রেজিস্ট্রার মো: আব্দুর রউফ ০২ ডিসেম্বর ২০২০ বিকাল ৩.৩০ টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এর নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, উপ-রেজিস্ট্রার খান মোহাম্মদ আলী, মো. মোরাদ হোসেন, জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম হিরা, কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে নবনিযুক্ত রেজিস্ট্রার মো: আব্দুর রউফ জাতির পিতার সমাধীসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.