ফয়সাল মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি ।।
নকল, ভেজাল, মেয়াদবিহিন ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত পণ্য সংগ্রহ, সংরক্ষণ ও ক্রয় বিক্রয়ে সচেতনতার লক্ষ্যে সোনাপুর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার(২ ডিসেম্বর) বেলা ১১ টায় বাজার ব্যাবস্থাপনা কমিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সোনাপুর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: লিয়াকত হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি বিপনন অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা মার্কেটিং অফিসার মনির হোসেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, সোনাপুর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ সভাপতি মো: লুৎফুর রহমান, সহ সভাপতি শ্রী সমীর রঞ্জন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আটিয়া, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল বারেক, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শ্রী জয়ন্ত বনিক, দপ্তর সম্পাদক জুয়েল হাজী, প্রচার সম্পাদক মামুন হোসেন, ক্রীড়া সম্পাদক সহেল আটিয়া, মুসলিম ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মানিক, হিন্দু ধর্ম বিষয়ক সম্পাদক পীযূষ কান্তি সাহা, সদস্য সোহানুর রহমান সোহাগ, সুমন আটিয়া, পীযূষ বণিক, রাজীব চন্দ্র দেবনাথ, সালাউদ্দিন আটিয়া, সজিব চক্রবর্তী, সুমন চন্দ্র কুরি, ব্যবসায়ী আরমান খান জয়, মনির হোসেন, দেলোয়ার হোসেন, মনির হোসেন পাটোয়ারী, সাইদুর রহমান, মনির হোসেন ( শাহাদাত ব্রাদার্স) অপূর্ব কুমার সাহা, আবুল হোসেন, ইকবাল হোসেন সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.