প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২২, ২০২৬, ২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২০, ৫:৫১ পি.এম
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ইবি শাখার সভাপতি সালমান, সম্পাদক হানিফ

আর এম রিফাত,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আল-ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সালমান ওয়াহিদ সভাপতি ও একই বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী হানিফ হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) পরিষদের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) বিকাশ মজুমদার জয় ও সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি নিশাত সরকার বাধন, তানভির হোসাইন রানা, রিয়াজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ স্বাধীন, কে জেড নয়ন, সাংগঠনিক সম্পাদক মেজবা আলম সরকার, সুমন পোদ্দার, ছাত্রী বিষয়ক সম্পাদক মায়মুনা রহমান ইতু, প্রচার সম্পাদক মাহামুদুল হাসান তামিম এবং দপ্তর সম্পাদক আশিক আহমেদ।
বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.