
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেল প্রতিনিধি।।
পূর্ব সুন্দরবনে পশুর নদীর কাতিয়ানাংলা এলাকায় পর্যটকবাহী এম,এল ডিসকভারি নামক একটি লঞ্চ ডুবে গেছে। তবে এই লঞ্চ ডুবির ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বনবিভাগ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন’র মাজহারুল হক কচি জানান, ফরিদপুরের বোয়ালমারী থেকে ৩৩ জনের একটি টিম নিয়ে পর্যটকবাহী লঞ্চ এম,এল ‘ডিসকভারি’ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে খুলনার ৪ নম্বর ঘাট থেকে সুন্দরবনের হিরণ পয়েন্টের উদ্দেশে ছেড়ে যায়। হাড়বারিয়া, কটকা, দুলবার চর হয়ে লঞ্চটি হিরণপয়েন্ট যাওয়ার কথা ছিল।
পর্যটকবাহী লঞ্চটি শুক্রবার ভোর ৪টার দিকে সুন্দরবনের পশুর নদীর কাতিয়ানাংলা এলাকায় ডুবো চরে আটকে যায়। এই সময় লঞ্চে থাকা যাত্রীরা সবাই মালামাল নিয়ে চরে নেমে পড়েন। নদীতে ভাটা থাকায় পানির টানে লঞ্চটির পিছন দিক নদীতে নেমে যেতে থাকে। এক পর্যায়ে এটি লম্বালম্বি ভাবে নদীতে ডুবে যায়।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চ এমএল ডিসকভারি ডুবে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর পর্যটকরা নিরাপদে নিজ এলাকায় ফিরে গেছেন। এম,এল ডিসকভারি নামক ডুবে যাওয়া পর্যটকবাহী লঞ্চটি উদ্ধারে মালিক পক্ষ কাজ শুরু করেছেন বলেও জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.