
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
আসন্ন মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ৪ জন সম্ভাব্য প্রার্থী।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছেন তারা।
এর আগে গত বুধবার(২ডিসেম্বর) ডিসেম্বর দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে আবেদন আহবান করে জেলা আওয়ামী লীগ।
দলীয় সূত্র জানায়, আসন্ন মোংলা পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার,মোংলা পৌর আওয়ামীলীগ এর সভাপতি ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম ও মোংলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.