নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৬ ডিসেম্বর) বিকালে জেলা উত্তর তেমুহনী এলাকা থেকে দলের নেতা-কর্মিরা একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী এসে সমবেত হয়। পরে তারা সেখানে একটি প্রতিবাদ সমাবেশ করেন।
সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহাজান কামাল, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড্যাঃ নুর উদ্দিন নয়ন , মোজাম্মেল হায়দার ভৃইয়া মাছুম ,এড্যাঃ রছেল মাহামুদ মান্না, এড্যাঃ বাবর মাহামুদ ,এড্যাঃ জসিম উদ্দিন পিপি,নজরুল ইসলাম ভুলু ,শেখ জামান রিপন,জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেল্লাল , জেলা ছাএলীগের সভাপতি শাহাদাত হোসেন শরিফ ও বিভিন্ন ইউনিটের নেত্ববৃন্দ।
এ সময় বক্তারা বলেন, রাতের আধারে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তারা দেশের শত্রু। এদের দ্রুত প্রতিহত করা প্রয়োজন। দেশ এখন এগিয়ে যাচ্ছে সে কারনে সরকার বিরোধী কিছু দুস্কৃতিকারী দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চাচ্ছে। কিন্তু কোন ভাবেই তা মেনে নেওয়া হবেনা। দ্রুত সময়ের মধ্যে এই সকল ব্যাক্তিদের আইনের আওতায় এনে বিচার করা হবে।জাতির জনকের প্রতি কোন প্রকার অসম্মান করা হলে কাউকেই ছাড় দেয়া হবেনা বলে হুঁশিয়ার করেছেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.