
মো.সুমন মৃধা, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ।।
পটুয়াখালীর দুমকিতে ট্রলি চাকায় পিষ্ট হয়ে মিজান (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (৯ডিসেম্বর ) গ্রামীণ ব্যাংক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রর্তক্ষ দর্শী সুত্রে যানাযায়, মাহেন্দ্র মালবাহী ট্রলিটি গ্রামীণ ব্যাংক সড়কের পল্লী সেবা সংঘের মোড় অতিক্রমকালে ট্রলি শ্রমিক মিজান (৩৫) ছিটকে রাস্তায় পড়েন এবং ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। নিহত মিজান ওই ট্রলিতেই শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তার বাড়ি উপজেলার পূর্ব ঝাটরা গ্রামে। খবর পেয়ে থানা পুলিশ ঘাতক ট্রলিটি আটক করে। তবে চালক ও অন্যান্যরা ঘটনা স্থান থেকে পালিয়ে যায়।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.