হিলি প্রতিনিধি:
৫০তম মহান বিজয় দিবসে দিনাজপুরের হিলিতে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত “সম্মুখ সমরে’’ পুস্মমাল্য অর্পন , তোপধ্বনী এবং উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই দিনটি স্মরণ করা হয়েছে।
আজ বুধবার(১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের এই পুস্পমাল্য অর্পন করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, থানার ওসি ফেরদৌস ওয়াহিদ,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.