শাহিনুর আলম শাহিন,হিলি( দিনাজপুর) প্রতিনিধি ।।
মহান বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ) কে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার(১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান বিএসএফ’র হিলি ক্যাম্প কমান্ডার এস আই দিলবর সিং এর হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে উভয়ের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিজিবি ও বিএসএফ’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান জানান, সীমান্তে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ ও সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষে দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরের মধ্যে মিষ্টি ও বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় হবে ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.