
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
স্থানীয় সরকার বিভাগের উপসচিব (সিটি কর্পোরেশন - ১) আ ন ম ফয়জুল হককে বাগেরহাটের নতুন ডিসি (জেলা প্রশাসক) করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে এ আদেশ জারি করেছে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়।
দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে এ আদেশ জারি করা হয়। জেলা গুলো কক্সবাজার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরগুনা, নড়াইল, বাগেরহাট, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, বান্দরবান ও সুনামগঞ্জ।
বাগেরহাটের বর্তমান ডিসি (জেলা প্রশাসক) মো. মামুনুর রশীদকে কক্সবাজার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.