অনলাইন ডেস্ক ।।
জয়পুরহাটে ট্রেনের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন । দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম নিহতদের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার(১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পুরানাপৈল এলাকায় বাস-ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। এ সময় রেলগেটের গেটম্যানও ঘুমিয়ে ছিলেন । জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির এ তথ্য জানিয়েছেন।
সংঘর্ষের ৯ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.