
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে খুলনা মাওয়া মহাসড়কের পিলজংগ সাধের বটতলা নামক স্থানে শুক্রবার (১৮ই ডিসেম্বর) বেলা ৩ ঘটিকার সময় নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক মটর সাইকেল আরোহী।নছিমন ফকিরহাটগামী ছিল আর মটর সাইকেলটি ক্রসিং কালীন এই দূর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা গুরুতর আহত মটর সাইকেল আরোহীকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত মটর সাইকেল আরোহী ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের দিপক শেখের পুত্র বাপ্পা শেখ (৩৫) গুরুতর অবস্থায়।
এঘটনায় কাটাখালী হাইওয়ে থানা পুলিশের এ এস আই আব্দুল আজিজ শেখ ঘাতক নছিমন ড্রাইভারকে আটক করতে পারেনি তবে নছিমনটি জব্দ করে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.