
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
আগামী ১৬ জানুয়ারি মোংলাপোর্ট পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামীলীগের সভাপতি বাগেরহাট জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাস ভবন গণভবনে বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ খবরের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
সভায় দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য ৬১ পৌরসভার আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীদের তালিকা চুড়ান্ত করা হয়।
উল্ল্যেখ্য মোংলাপোর্ট পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার জন্য ৪ জন দলের কাছে আবেদন করেন। আবেদনকারীরা হলেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী ইজারদার, বাগেরহাট জেলা পরিষদের সদস্য ও মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম ও মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন।
এর মধ্যে দলীয় মনোনয়ন বোর্ড মোংলাপোর্ট পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের নাম চুড়ান্তভাবে ঘোষনা করেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.