
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মোট ৪৭ জন প্রার্থীর মধ্যে পুরুষ ৯ ও সংরক্ষিত মহিলা আসনে ৩ জন প্রার্থী ঘোষনা দেয়া হয়েছে এবং মেয়র পদে ৪ জন প্রার্থীর মধ্য থেকে ১ জন দলীয় প্রার্থীর নাম ঘোষনা করেন দলের প্রধান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে পৌরসভার ৯টি ওয়ার্ড হতে প্রার্থী ও বিভিন্ন সমর্থকরা এসে দলীয় কার্যালয়ের সামনে ভিড় জমাতে থাকে। অপেক্ষায় থাকে দলীয় একক ভাবে কাকে মনোনয়ন করে প্রার্থী ঘোষনা করা হবে।
বিকাল ৫টায় মোংলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় এসে উপস্থিত হয় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক। প্রথম পর্যায় সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের ও পরে ৯টি ওয়ার্ডের দলীয় কাউন্সিলর পদে প্রত্যাশীদের মনোনয়ন বোর্ডে এক এক করে ডাকা হয় এবং সক্রিয়ভাবে দলীয় কার্যক্রমের বিষয়ে পর্যালোচনা করে মনোনয়ন বোর্ডের মাধ্যমে। রাত ৮টায় এ মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এক আলোচনা সভা শেষে দলীয় একক প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।
মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু শুনিল কুমার বিশ্বাস ও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,খুলনা সিটি করর্পারেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক।
এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ,মোংলা উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আওয়ামীলীগ এর সভাপতি ও বাগেরহাট জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন,মোংলা উপজেলা যুবলীগ এর সভাপতি ও মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ায়ম্যান মোঃইস্রাফিল হাওলাদার, সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, সরবড়িয়া খানম দড়িয়াসহ আওয়ামীলীগের দলীয় স্থানীয় নেতৃবৃন্দ।
কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীতা ঘোষনা করেন খুলনা সিটি করর্পারেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক।
প্রার্থীরা হলেন,কাউন্সিলরঃ ১)এস এম কবির হোসেন, ২) মোঃ শরিফুল হাওলাদার,
৩) বাহাদুর মিয়া, ৪) খান শফিকুর রহমান,
৫) মোঃ শরিফুল ইসলাম, ৬) জি এম আল আমিন, ৭) হুমায়ুন হামিদ নাছির, ৮) মোঃ সরোয়ার হোসেন, ৯) মোঃ মজনু গাজি।
মহিলা কাউন্সিলরঃ ১,২,৩) জাহানারা হোসেন চানু, ৪,৫,৬) মীর জোহরা বেগম, ৭,৮,৯) মিসেস শিউলি আকন।
তবে এ পৌর নির্বাচনে আওয়ামীলীগের পক্ষ থেকে পৌর মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষনা করেন দলের প্রধান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানায় সিটি মেয়র তালুকদার আঃ খালেক। তবে দীর্ঘ ১০ বছর পর কাঙ্খীত এ পৌর নির্বাচনে মোংলা পোর্ট পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান আওয়ামীলীগের পক্ষ থকে মনোনয়ন পেয়েছেন।
ঘোষনার পর থেকে এক উৎবের আমেজ বইছে পৌরবাসীদের মাঝে।
এদিকে প্রার্থী ঘোষনার পর থেকে নিজনিজ এলাকায় প্রচারনা চালাচ্ছে প্রার্থীরা।চাচ্ছেন ভোট, দিচ্ছেন নানান উন্নয়ন মূখী প্রতিশ্রুতি।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ জানুয়ারী মোংলা পোর্ট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর পর থেকে সিমানা জটিলতার কারনে নির্বাচন আটকে ছিল প্রায় ১০ বছর। ওই নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে পরাজিত করে ৭ হাজার ৯৫৮ ভোটের ব্যাবধানে নির্বাচিত হয় চার দলীয় সমর্থিত প্রার্থী পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ জুলফিকার আলী।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.