শাহিনুর আলম শাহিন,হিলি(দিনাজপুর) প্রতিনিধি ।।
দিনাজপুরের হিলিতে ১৩শ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
রবিবার (২০ ডিসেম্বর) ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকায় মাদকবিরোধী অফিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে ইমন হোসেন (২৫) ও নওদাপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মশিউর রহমান (২৪)।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.