প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২০, ৮:৩৫ পি.এম
উপাচার্যের কাছে ইবি অফিসার্স এসোসিয়েশনের স্মারকলিপি

আর এম রিফাত,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।।
কর্মকর্তাদের অফিস সময় সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় (ইবি) অফিসার্স এসোসিয়েশন।
সোমবার (২১ ডিসেম্বর) এ দাবি সহ ১৩ দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালামের কাছে স্মারকলিপি প্রদান করেছেন তারা।
স্মারকলিপি সূত্রে, গত ১৩ ডিসেম্বর এসোসিয়েশনের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী দাবি পেশ করা হয়েছে।
দাবিগুলো হলো- অফিসাররে চাকরির বয়সসীমা ৬০ থেকে ৬৫তে উন্নীত্তকরণ, পেনশন নীতিমালা পূর্বের মত বাস্তবায়ন, অফিস সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা করা, সকল প্তরে অতিরিক্ত রেজিস্ট্রারের প পুরণ করা, উপ-রেজিস্ট্রার ও সমমান পদের অফিসারদের বেতন স্কেল ৪নং গ্রেড প্রাপ্তির তারিখ থেকে কার্যকর করা, সহকারী রেজিস্ট্রার ও সমমান পদের বেতন স্কেল ৬নং গ্রেডে সরাসরি বাস্তায়ন, কল্যাণ তহবিলের অর্থ ৩টি মোট বেতন ও ভাতার পরিবর্তে ১৮টি বেতন ও ভাতা প্রদান, চিকিৎসা কেন্দ্রে কর্মরত সিনিয়র টেকনিক্যাল অফিসারদের ডেপুটি চীফ টেকনিক্যাল অফিসার পদে পদোন্নতি ও আপগ্রেডিং, পদোন্নতি প্রাপ্ত ৭-৮ জন অফিসারকে প্রাপ্তির তারিখ থেকে প্রাপ্ত সুবিধা প্রদান, উপ-প্রধান প্রকৌশলী পদকে আত্মীকরণের মাধ্যমে সংশোধন পূর্বক তত্বাবধায়ক প্রকৌশলী পদ হিসেবে কার্যকর করা, সিনিয়র পেশ ইমাম পদ চুড়ান্ত অর্গানোগ্রামে অন্তর্ভূক্তকরণ, পোষ্য কোটায় ভর্তির ক্ষেত্রে স্থায়ী নীতিমালা প্রদান, সকল প্তর প্রধানের পে স্থায়ী নিয়োগ কার্যকর করা, শাখা কর্মকর্তা থেকে সহকারী রেজিস্ট্রার পদে পদোন্নতি আপগ্রেডিং ৫বছর ও সহকারী রেজিস্ট্রার থেকে উপ-রেজিস্ট্রার পদে পদোন্নতি আপগ্রেডিং ৫ বছর করতে হবে।
এছাড়া গত ৭ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির পাঠানো স্মারকে অফিসারদের বিরুদ্ধে আনিত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় অফিসারর্স এসোসিয়েশনের নেতারা।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.