চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষের ঘটনায় পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক দেওয়ান শামসুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান রানা ও সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টু'র জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে নোয়াখালীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
উল্লেখ্য যে, ১৯ ডিসেম্বর শনিবার চাটখিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একাধিক নেতাকর্মী আহত হয় এবং এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ৩৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।
তাদের মধ্যে আজ ১৭ জন জামিন চাইলে ১৩ জনকে জামিন দেয়া হয় বাকী এই ৪ নেতাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়। এর আগে পুলিশের হাতে আটককৃত ৩ জনের জামিন চাইলে দুই জনকে জামিন দিয়ে সৈকত আলম হৃদয়ের জামিন না’মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.