নিজস্ব প্রতিনিধি ।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) হামলার এক বছর পূর্তিতে কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
আজ মঙ্গলবার(২২ ডিসেম্বর) সকালে শহীদ মিনারের পাদদেশ থেকে তারা মিছিল শুরু করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ঢাকসুতে হামলার এক বছর পূর্তি ও বিচারহীনতার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
সকালে শহীদ মিনারের পাদদেশে একত্রিত হন নেতাকর্মীরা। বিক্ষোভ সহকারে কালোপতাকা মিছিলটি নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
মিছিলে আসা নেতাকর্মীরা বলেন, ওই হামলায় জড়িতদের শাস্তি দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। অন্যান্য নেতারাও ধিক্কার জানিয়েছিলেন। কিন্তু বিচার হয়নি।
ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর মিছিলের নেতৃত্ব দেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে নুর বলেন, আপনার আসুন আলোচনার টেবিলে, আপনারা আসুন যুক্তি-তর্কে। আমি প্রমাণ করে দেবো আপনারা বঙ্গবন্ধুর আদর্শে নেই।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.