বগুড়া প্রতিনিধি ।।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর বাচ্চু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(২২ ডিসেম্বর) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ সুলতান মো হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার(২১ ডিসেম্বর) থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার রামপুরা মধুবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।বাচ্চু মিয়া উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন গ্রামের মৃত কফিল উদ্দিন মোল্লার ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গৃহবধূর স্বামী কাজ করতে যায়। এই সুযোগে শ্বশুর বাচ্চু মিয়া পুত্রবধূকে ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে শ্বশুর বাচ্চু মিয়া গ্রাম ছেড়ে পালিয়ে যান। পরে এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় শ্বশুরের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় পুলিশ অভিযান চালিয়ে ঢাকার রামপুরা মধুবাগ এলাকা থেকে বাচ্চু মিয়াকে গ্রেফতার করে।
নন্দীগ্রাম থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ সুলতান মো. হুমায়ন কবির বলেন, আদালতের মাধ্যমে বাচ্চু মিয়াকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.