অনলাইন ডেস্ক ।।
বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন তার।সেই ধারায় আরও একটি কীর্তি নিজের করে নিলেন আর্জেন্টাইন তারকা।
লা লিগায় মঙ্গলবার রাতে রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে রেকর্ড গড়া গোলটি করেন ৩৩ বছর বয়সী মেসি। এই গোলের মাধ্যমে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি।যা স্প্যানিশ ক্লাব বার্সার জার্সিতে তার ৬৪৪তম গোল। সাবেক তারকা পেলেকে ছাপিয়ে চূড়ায় পৌঁছাতে তাকে খেলতে হলো ৭৪৯ ম্যাচ।
এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এখন লিওনেল মেসির। সান্তোসের হয়ে ৬৬৫ ম্যাচে ৬৪৩টি গোল করেছিলেন পেলে। গত ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে এক গোল করে ‘কালো মানিক’খ্যাত সর্বকালের অন্যতম সেরা পেলেকে ছুঁয়েছিলেন মেসে। আর আজ আরেক গোল করে পেলেকে ছাড়িয়ে গেলেন তিনি।
ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে ৬৬৫ ম্যাচে পেলে সর্বোচ্চ ৬৪৩ গোল করেন। আর মেসি বার্সার হয়ে ৭৪৯ ম্যাচে ৬৪৪তম গোল করেন।
নিজ দেশ ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন তিনটি বিশ্বকাপ জেতা পেলে। তার লেগেছিল ১৯ মৌসুম। তাকে টপকে বার্সেলোনার হয়ে মেসি নতুন কীর্তি গড়লেন ১৭ মৌসুমেই।
রেকর্ড ভাঙা-গড়ার প্রতিক্রিয়ায় ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মেসি লিখেছেন, ‘যখন ফুটবল খেলতে শুরু করেছিলাম, আমি কোনো রেকর্ড ভাঙার কথা চিন্তা করিনি। আর আজ (মঙ্গলবার) পেলের যে রেকর্ডটা নিজের করে নিলাম, সে অর্জন তো অনেক দূরের কথা।’
তিনি যোগ করেছেন, ‘আমি কেবল তাদের সকলকে ধন্যবাদ জানাতে পারি, যারা আমাকে বছরের পর বছর ধরে সাহায্য করেছে- আমার সতীর্থ, আমার পরিবার, আমার বন্ধুরা এবং প্রতিদিন আমাকে সমর্থনকারী প্রত্যেক ব্যক্তি। তোমাদের জন্য আলিঙ্গন!’
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.