অনলাইন ডেস্ক ।।
বুধবার (২৩ ডিসেম্বর) প্রায় এক হাজার ২০০ শরণার্থী বসবাস করা উত্তর-পশ্চিম বসনিয়ার লিপা শরণার্থী শিবিরে আগুন লাগে । ক্যাম্পের শরণার্থীরাই আগুন ধরিয়ে দিয়েছেন বলে দাবি করছে বসনিয়া প্রশাসন ও শরণার্থী শিবিরের পরিচালকরা।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বরাতে জানা যায়, লিপার শরণার্থী শিবির তৈরির সময়েই বলা হয়েছিল, এই শিবির সাময়িক। বুধবার এ শিবির গুটিয়ে নেওয়ার কথা ছিল এবং তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। অথচ ক্যাম্পে বসবাসকারীরা এই ঠাণ্ডার মধ্যে কোথায় গিয়ে থাকবেন, সে বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে বুধবার ক্যাম্প ছাড়ার সময় ক্ষুব্ধ বসবাসকারীরা সেখানে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ কর্তৃপক্ষের।
বসনিয়ায় আটকে পড়া শরণার্থীদের আশ্রয় দিতে ইউরোপের কোনো দেশ এখন পর্যন্ত রাজি হয়নি। বসনিয়াও স্থায়ীভাবে এই শরণার্থীদের রাখতে আগ্রহী নয়। যে কারণে, তাঁদের জন্য কোনো স্থায়ী ব্যবস্থাও করা হচ্ছে না। শরণার্থীদের অভিযোগ, ক্রোয়েশিয়া সীমান্তে তাঁদের ওপর অত্যাচার চালাচ্ছে সেখানকার পুলিশ। সব মিলিয়ে এই প্রবল শীতে দুর্বিষহ অবস্থা শরণার্থীদের।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.