মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
বুড়িমারি স্থল বন্দরে ই-পোর্ট ম্যানেজমেন্ট সিষ্টেম শুভ উদ্বোধন করলেন,নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম,পি।
রবিবার(২৭ ডিসেম্বর) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারি শুল্ক বন্দর হল রুমে,আমদানি রপ্তানি সহজীকরনের লক্ষ্যে,প্রথম বারের মত ই-পোর্ট ম্যানেজমেন্ট সিষ্টেম চালু করা হল। অটোমোশন সিষ্টেমে কেন্দ্রীয় ভাবে একটি সফটওয়্যার এর মাধ্যমে আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা করা হবে।এতে ব্যবসায়ীদের সময় বাঁচবে এবং বন্দরে জট কমে আসবে।অন্যদিকে রাজস্ব ফাঁকি দেবার সুযোগ কমে আসবে।
ই-পোর্ট ম্যানেজমেন্ট সিষ্টেম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তরিকুল ইসলাম(অতিরিক্ত সচিব),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এম,পি, লালমনিরহাট -৩আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এম,পি।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব,এম,এন জিয়াউল আলম,নৌ,পরিবহন মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী,লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর আহমেদ,পুলিশ সুপার আবিদা সুলতানা,পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বুড়িমারি স্থল বন্দরের আমদানি রপ্তানিকারক,সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.