প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৯:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২০, ১০:২৯ এ.এম
কমলনগরে ‘তথ্য আপা’র উঠান বৈঠক

শাকিল মাহমুদ,কমলনগর (লক্ষীপুর)প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজির হাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের চৌধুরী ব্যাপারীর বাড়িতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত ‘তথ্য আপা’ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)। তথ্য কেন্দ্র কমলনগর উপজেলা উদ্যোগে উঠান বৈঠক মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শাহানা ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগতি সার্কেল মারুফা নাজনীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা ভাইস-চেয়ারম্যান ওমর ফারুক সাগর, হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, লিগ্যাল এইড এর প্রতিনিধি আবু নাসের, উপজেলা তথ্যসেবা সহকারী রুম্মানে জান্নাত, মারজান বেগম সহ প্রমূখ।
কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন নারীর বিরুদ্ধে সহিংসতা, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন রোধে নারী শিক্ষা ও সচেতনতা একমাত্র মাধ্যম।
এ ছাড়া তিনি পরিবারের সুস্থতা জন্য পরিবারের মূখ্য ভুমিকা কিন্তু নারীরা অবদান রাখতে পারেন তাদের সচেতনতা পরিবারের সদস্যরা সুস্বাস্থের অধিকারী হবে তাই মা বোনদের কে তাদের অধিকার বিষয় আরও সচেতন হওয়াসহ বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। পরে মহিলাদের মাঝে মাস্ক, খাবার ও নগদ অর্থ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.