
মো. সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকিতে নব গঠিত কমিটিতে চাকুরিজীবি-বিবাহিত ও অছাত্র নেতৃত্বের বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদলের ত্যাগী তৃণমূলের নেতা-কর্মীরা।
গত ২৭ ডিসেম্বর রাতে পটুয়াখালী জেলা ছাত্র দলের সভাপতি মো: সফিউল বাশার উজ্জল ও সাধারণ সম্পাদক মো: আল হেলাল নয়ন’র যৌথ স্বাক্ষরে দুমকি উপজেলা নব গঠিত কমিটি ঘোষনা করা হয়।
৩০ ডিসেম্বর (বুধবার) সকাল সাড়ে ১১ টায় দুমকি নতুন বাজার থেকে উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক মো: সাইফুর রহমান রিয়াজ’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, সরকারি জনতা কলেজ শাখার শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নেতা-কর্মীরা বলেন, আহ্বায়ক কমিটি অবিলম্বে বাতিল করে পরীক্ষিত যোগ্য, দক্ষ ও ত্যাগী নেতা- কর্মীদের সমন্বয়ে পুন:কমিটি গঠন করতে হবে। অবিলম্বে কমিটি বাতিল না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন নেতা কর্মীরা।
উল্লেখ্য যে, গত ২৮ ডিসেম্বর প্রেসক্লাব দুমকি হল রুমে দুমকি উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত তৃণমূলের নেতা-কর্মীরা নব গঠিত কমিটি প্রত্যখ্যান করে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলন করে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.