প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ১১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২১, ৭:৩৬ পি.এম
চাটখিলে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে শুক্রবার(১ জানুয়ারী,২০২১) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় টায় পৌর শহরের সেন্টার পয়েন্ট সংলগ্ন মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফজলুল করিম বাচ্চু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে আজ দল ঐক্যবদ্ধ। আমাদের দলের চেয়ারম্যানের নির্দেশনায় আমি আসন্ন চাটখিল পৌর সভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্বান্ত নিয়েছি,আমি এলাকার সর্বোস্তরের সহযোগীতা কামনা করি।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল হাসান কুসুম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক বোরহান উদ্দিন মিঠু, চাটখিল উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক সফিকুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর,উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, সাংবাদিক আলা উদ্দিন,সাইফুল ইসলাম রিয়াদ,আলী হোসেন হিরন প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা জাতীয় যুব সংহতীর সভাপতি হাসনাতুর জামান চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.