
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলায় পৌর নিবার্চনের নৌকা প্রতীকের তোরণে সংবলিত বঙ্গবন্ধুর ছবিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার(১লা জানুয়ারি) রাতে কে বা কারা ওই তোরণের বঙ্গবন্ধুর ছবির লম্বালম্বী-মাঝামাঝিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মোংলা পৌর শহরের ১ নম্বর জেটি এলাকায় পৌর নির্বাচন উপলক্ষ্যে নির্মিত তোরণে এই আগুন দেয়া ঘটনা ঘটে।
খবর পেয়ে শনিবার(২জানুয়ারি) সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউকে সনাক্ত করা যায়নি। তবে এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.