
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
সাংবাদিকদের মনে কোন ব্যাথা দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থী জানিয়ে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিক দের প্রতি আহব্বান জানিয়ে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী শেখ আব্দুর রহমান বলেন, সকলের কাছে সহযোগিতা চাই। চলার পথে ভুল থাকলে শুধরেও দিতে বললেন তিনি।
শনিবার (২ জানুয়ারী) রাত ৮ টায় স্থানীয় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আ’লীগের মনোনীত শেখ আব্দুর রহমান এ কথা বলেন।
পৌর আ’লীগের এই সভাপতি ও মুক্তিযোদ্ধা এসময় সাংবাদিকদের কাছে বিগত দিনে ক্ষতিকর কোন কাজ করে থাকলে সকলের কাছে আপ্লুত হয়ে ক্ষমাও চান। মেয়র নির্বাচিত হলে আ’লীগের মেয়র না হয়ে পৌরবাসীর মেয়র হবেন বলেও এসময় উল্লেখ করেন তিনি।
বাগেরহাট জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তেফা দিয়ে আসা এ মেয়র প্রার্থী সকলের সহযোগিতা চেয়ে সরকারের উন্নয়নমূলক যে কাজ আছে মেয়র হয়ে পৌরবাসীর জন্য তিনি তা করবেন বলেও অঙ্গিকার করেন।
এ সময় আ’লীগের মেয়র প্রার্থী শেখ আব্দুর রহমান মোংলা প্রেস ক্লাব উন্নয়নে জেলা পরিষদের ফান্ড থেকে আর্থিক অনুদানের ও প্রতিস্রুতি দেন।
মোংলায় কর্মরত সাংবাদিক দের সাথে মতবিনিময় কালে রামপাল উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যাপক আঃ রউফ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আ'লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, পৌর আ'লীগের সংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন
ছাড়াও প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ মোংলায় কর্মরত প্রিন্ট ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.