
মো. সুমন মৃধা,দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের-৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে দুমকি উপজেলা ও সরকারী জনতা কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
দুমকি উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও সদ্য ঘোষিত সরকারী জনতা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফ হোসেন আরাফাত(মোঃ আরিফ মৃধার) সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা কাজী মুহিবুল্লাহ,মোঃ সোবাহান শিকদার,যুবদল নেতা মোঃ দেলোয়ার হোসেন,শ্রমিক দল নেতা মোঃ জালাল শরীফ,দাঁতীদল নেতা মোঃ জাহিদ হোসেন খাঁন,ছাত্রদল নেতা মোঃ আসাদুল ইসলাম,মোঃ কাওসার হোসেন,মোঃ মিরাজ হোসেন,মোঃ জহিরুল ইসলাম,মোঃ সজিব হোসেন,নাদিম মাহমুদ প্রমুখ ।
এ সময় বক্তারা বলেন দেশে প্রায় ১৫ বছর ধরে গণতন্ত্র নাই তাই দেশে গণতন্ত্র নতুন করে ফিরিয়ে আনতে হলে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল'কে রাজপথে রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে,ছাত্রদলকে সবার আগে রাজপথে নামতে হবে এবং বড় ভুমিকা রাখতে হবে,একই সাথে দেশের গণতন্ত্র কামী সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে হলে তবেই আবার দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং অবৈধ ভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকা আ'লীগের পতন হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.