প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৬, ৯:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২১, ৪:৩২ পি.এম
চাটখিলে ব্যবসায়ীকে হত্যার চেষ্টার আসামী সামুকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার আসামীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
(৫ জানুয়ারী) মঙ্গলবার সকাল ১১.০০ টায় ঢাকা-চাটখিল মহাসড়কে কয়েকশত এলাকাবাসী,আসামী শামসুল আলম শামুকে গ্রেফতারের দাবীতে এই মানববন্ধনে অংশগ্রহন করে।
উল্লেখ্য গত ২৮শে ডিসেম্বর চাটখিল উপজেলার সোমপাড়া বাজারে ব্যবসায়ী রিয়াদ হোসেন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বের হয়ে বাড়ীর সামনে আসলে শফিক উল্যার ছেলে সামছুল আলম সামু তাকে উদ্দেশ্যে করে অকর্থভাষায় গালমন্দ করে। এসময় ব্যবসায়ী রিয়াদ হোসেন নিজেকে কেনো গালমন্দ করা হচ্ছে জানতে চাইলে সামু তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে একটি ধারালো দা বের করে ঘাড়ে কোপ দিতে চাইলে ব্যবসায়ী রিয়াদ বাম হাত দিয়ে তার প্রতিহত করলে হাত কেটে যায়। হাতে রক্তক্ষরণ শুরু হলে সে মাটিতে পড়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় সামু। তাকে হত্যার উদ্দেশ্যে সামু এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন রিয়াদ। আহত রিয়াদ এখন ঢাকা একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে থানায় একটি হত্যা চেষ্টার মামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.