ফেনী সংবাদদাতা ।।
সঙ্গীত ভিডিও প্ল্যাটফর্ম ও সামাজিক নেটওয়ার্ক টিকটকের ভিডিও ক্লিপ বানাতে গিয়ে ফেনীতে দুর্ঘটনার কবলে পড়েছেন মোহাম্মদ মহিউল (২১) ও মোহাম্মদ ফায়েল (২১) নামের দুই যুবক। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার(৫ জানুয়ারি) রাতে ফেনীর পাঁছগাছিয়ায় এ ঘটনা ঘটে। আহত মহিউল দাগনভূঞা উপজেলার সেকান্দর পুর রফিকুল ইসলাম এর ছেলে। আর ফায়েল সিন্দুরপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে দাগনভূঞা উপজেলার সেকান্দর পুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মহিউল ও সিন্দুরপুর এলাকার আবদুল মালেকের ছেলে ফায়েল সঙ্গীত ভিডিও প্ল্যাটফর্ম ও সামাজিক নেটওয়ার্ক টিকটকের ভিডিও নিয়ে কাজ করছেন। মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় তারা টিকটক ভিডিও বানানোর জন্য একটি মোটরসাইকেলে দ্রুত গতিতে যাচ্ছিলেন। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তারা দুজনই ছিটকে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে মহিউলের মাথায় ও হাতে আঘাতের পরিমাণ বেশি ও ঝুঁকিপূর্ণ। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর অপর আরোহী ফায়েলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
