নিজস্ব প্রতিনিধি ।।
লক্ষ্মীপুর জেলা প্যাথলজি মালিকদের সাথে স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ নানা বিষয়ে মতববিনিময় সভা করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার।
মঙ্গলবার(৫ জানুয়ারী) সকালে সিভিল সার্জনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সিভিল সার্জন স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ নানা দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়া সকল বেসরকারী ডায়াগণষ্টিক সেন্টারগুলো যথারীতি সরকারী নির্দেশনা মোতাবেক নিয়মনীতি মেনে পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন। কোন অনিয়ম হলে ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন জেলা স্বাস্থ্যবিভাগের এ কর্মকর্তা।
সভায় লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা বেসরকারী প্যাথলজি মালিক সমিতির নেতৃবৃন্দসহ জেলার রায়পুর-রামগতি,কমলনগর,রামগঞ্জ,চন্দ্রগঞ্জ ও সদর উপজেলার প্যাথলজি মালিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন,জেলা বেসরকারী প্যাথলজি মালিক সমিতির সভাপতি ও কমফোর্ট ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান সাংবাদিক আব্বাছ হোসেন, জেলা বেসরকারী প্যাথলজি মালিক সমিতির সাধারন সম্পাদক ও ন্যাশনাল ল্যাবের চেয়ারম্যান মো, লূৎফুর রহমান কাজল,সিনিয়র সহ-সভাপতি ও সাবেক টিএস আই মো.কামরুজ্জামান,ফেয়ার ডায়াগনষ্টি সেন্টারের মালিক ফরহাদ হোসেন,চন্দ্রগঞ্জ জেনারেল ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, লক্ষ্মীপুর ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের মো, মশিউর রহমান ভূইয়া মিটু,দি ইবনের সিনার মালিক মো. মামুনুর রশিদসহ জেলার প্যাথলজি মালিকরা ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.