চাঁদপুর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সরদারকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ আজ ৮ জানুয়ারী শুক্রবার জুমার নামাজ আদায়ের মাধ্যমে শুভ উদ্বোধন করা করা হয়েছে। উদ্বোধন করেন উত্তর সরদারকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কবির হোসেন প্রধান ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য মাহবুব আলম মিষ্টার’সহ এলাকাবাসী।
উদ্বোধনকালে কবির হোসেন প্রধান বলেন, একজন মুসলিমের কাছে তার নিজের ঘর থেকে অনেক গুরুত্বর্পূণ আল্লাহর ঘর নির্মাণকরা। আজ আমরা সেরকম একটি গুরুত্বপূর্ণ কাজ করতে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, আল্ল্হার যে বান্দা দুনিয়াবি কোন স্বার্থ ছাড়া শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করলো আল্লাহতালা জান্নাতে ঐ ব্যক্তির জন্য একটি ঘর নির্মাণ করে দিবেন।
মসজিদ মুসলমানদের জন্য একটি আশ্রয়স্থল। তাই আমাদের সবাইকে মসজিদ নির্মাণ ও সংরক্ষণের সাথে সংশ্লিষ্ট থাকার তাওফিক দানে মহান আল্লাহ তায়ালার কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
উদ্বোধন উপলক্ষে এলাকার যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান বক্তার ওয়াজ করেন হযরত মাওলানা মো. অহিদুল ইসলাম হামিদী, বিশেষ বক্তা জাকের পার্টি বনানী পাকে দরবার শরীফের খাদেম হযরত মাওলানা মো. মেহেদী হাসান (মিলন) চাঁদপুরী, আল উয়েসী ফরাজীকান্দি পাক দরবার শরীফের হযরত মাওলানা মো. দেলোয়ার হুসাইন মঞ্জুরী, উত্তর সরদারকান্দি শাহী জামে মসজিদের পেশ ইমাম মো. আলাউদ্দিন, উত্তর সরদারকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা ওয়াইস কুরুনি।
ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন উত্তর সরদারকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কবির হোসেন প্রধান। পরিচালনা করেন যৌথভাবে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য মাহবুব আলম মিষ্টার ও বড়হলদিয়া হযরত ওমর (রা.) জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. কামরুল হাসান।
এ সময় ফরাজীকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জি. রেজাউল করিম, ওয়ার্ড আ’লীগের সভাপতি এনায়েত আলী মিয়াজী, সমাজসেবক মিজানুর রহমান খোকা, জমশেদ বেপারী, জলিল মিজি, জলিল প্রধান, নবী সিকদার, শাহ জাহান প্রধান, মনির হোসেন প্রধান, শাহ আলম প্রধান, তজুল ইসলাম, কালাম বেপারী, সানা উল্ল্যাহ, মুনসর আহমেদ, আ. সাত্তার, জিয়াউর রহমান জিয়া, ফরুক ফকির, মামুন প্রধান, আশিক, নাজমুল, সাগর প্রধান, ইমন, রাজিব, মোহন প্রধান, সোহাগ প্রধান’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.