প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২১, ৬:৩৩ পি.এম
কমলনগরে শফিউল বারী বাবুর সহধর্মিনীর শীতবস্র বিতরন

শাকিল মাহমুদ,কমলনগর(লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষীপুরের কমলনগরে রামগতি-কমলনগরের কৃতি সন্তান প্রয়াত নেতা শফিউল বারী বাবুর সহধর্মিনী আগামীর (লক্ষীপুর ৪ আসন) রামগতি-কমলনগরের সংসদ সদস্য প্রার্থী জনাবা বীথিকা বিনতে হোসাইন কমলনগরের হতদরিদ্র অসহায়দের মাঝে শীতবস্র বিতরন করেছেন।
(৭ই জানুয়ারী) বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর লরেন্স বাজারে এ সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্হিত ছিলেন,লক্ষীপুর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন,লক্ষীপুর জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক হারুনুর রশিদ,লক্ষীপুর জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি ও কমলনগর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নূরল আমিন সেলিম,কমলনগর উপজেলা বিএনপির নেতা মাস্টার মোসলে উদ্দিন,বিএনপি নেতা নাসির মাস্টার,কমলনগর উপজেলা যুবদল নেতা ও চর লরেন্স বাজার পরিচালনা কমিটির নব নির্বাচিত সাধারন সম্পাদক আবদুর রহমান পাঠোয়ারী,সেচ্ছাসেবক দলের লক্ষীপুর জেলা শাখার সহ সাধারন সম্পাদক দিদারুল ইসলাম সুমন,কমলনগর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোহন হাওলাদার,যুগ্ন আহবায়ক আবদুল্লাহ আল নোমান,যুগ্ন আহবায়ক এমরান হোসেন জনি,কমলনগর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ডাঃরাসেল,কমলনগর উপজেলা শমিক দলের সাধারন সম্পাদক নাজমুল হাসান আরিফ, কমলনগর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব সাহাজান লস্কর,কমলনগর উপজেলা ছাত্রদল নেতা ও ৯নং চর কাদিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেদোয়ান হোসেন,৩নং চর লরেন্স ছাত্রদলের সভাপতি আকতার মাহমুদ,ছাত্রদল নেতা ওসমান গনি রিফাত,ছাত্রদল নেতা বাচ্ছু মোল্লা,কমলনগর উপজেলা ছাত্রদল নেতা ও চর লরেন্স ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন শাকিল,ছাত্রদল নেতা জামাল উদ্দিন আবগানি,ছাত্রদল নেতা মোহাম্মদ উল্লাহ,ছাত্রদল নেতা ফুহাদ,ছাত্রদল নেতা ইউচুফ চৌধুরী সহ বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল,তাঁতীদল সহ সকল অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।
উপস্হিত থাকা নেতাকর্মীরা বলেন আগামী( লক্ষীপুর ৪ আসন) রামগতি-কমলনগরে মানবতার নেত্রী জনাবা বিথীকা বিনতে হোসাইনের নেতৃত্বে আগামীতে সকল কর্মসুচি পালন করবেন।প্রয়াত নেতা শফিউল বারী বাবুর রামগতি-কমলনগরে অসমাপ্ত কাজ গুলো জনাবা বিথীকা বিনতে হোসাইন পূরন করবেন।বিথীকা বিনতে হোসাইনের রামগতি -কমলনগরে আগমনে নেতাকর্মীদের মাঝে নন্দ উল্লাস দেখা দিয়েছে।
জানা যায়,প্রয়াত নেতা মরহুম শফিউল বারী বাবুর সহধর্মিনী মানবতার নেত্রী অপর্ন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের(সহ সভপতির মর্যাদা) সম্মানিত সদস্য জনাবা বিথীকা বিনতে হোসাইন আগামী সংসদ নির্বাচনে লক্ষীপুর ৪ আসন রামগতি-কমলনগরের সংসদ সদস্য প্রার্থী।তিনি ইতিমধ্য রামগতি-কমলনগরে ব্যাপক গন সংযোগ করেছেন।তিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী।তিনি রামগতি -কমলনগরে সাধারন জনগনের মাঝে স্হান করে নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.