
মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে রুগ্ন ও অকেজো যন্ত্রপাতি ব্যবহার করায় দুটি ডায়াগনোষ্টিক সেন্টার সিলগালা এবং ১টিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(৭ জানুয়ারি) সকাল ১১টায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল ইমরান হাসপাতাল রোডে দি প্যাথোলজি ডায়াগনোষ্টিক সেন্টার ও থানা ব্রীজ এলাকার রামিম ডায়াগনোষ্টিক সেন্টারকে সিলগালা এবং পপুলার ডায়াগনোষ্টিক সেন্টারের মালিককে ২হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাঃ ফারজানা রহমান রাখি ও থানার এস আই কামরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.