শাহিনুর আলম শাহিন,হিলি, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুরে ছোট ভাই রুহুল আমীনের বাঁশের আঘাতে বড় ভাই মুক্তার হোসেন (৩০) এর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(৭ জানুয়ারি) উপজেলার নয়ানগর গ্রামে। তারা ওই গ্রামের মৃত সাহেব উদ্দিনের ছেলে। এ ঘটনায় মুক্তারের স্ত্রী আঞ্জুয়ারা গুরুত্বর আহত হয়েছেন।
খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছার রহমান জানান, বড় ভাই মুক্তার হোসেন ছোট ভাই রুহুল আমীনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে মারধরের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রুহুল আমীনের নামে নোটিশ করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রুহুল আমীন মুক্তার হোসেনের মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এতে তার মৃত্যু ঘটে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার দুুপুুরে ছোট ভাই রুহুল আমীন বাঁশ দিয়ে মুক্তারের মাথায় আঘাত করে।
এলাকাবাসী মুক্তার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের পাঠনো হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.