আফজালুর রহমান, চাঁদপুর থেকে :
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মনোনীত হয়েছেন প্রিন্টটেক্স গ্রুপের এমডি বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ গোলাম রাব্বানী পাপ্পু।
গত ২৯ ডিসেম্বর মতলব উত্তর আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. জাহাঙ্গীর ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মাষ্টার স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘ প্রতিক্ষিত মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির ঘোষণা করে ১লা ডিসেম্বর আহ্বায়ক মিয়া মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মাষ্টার, সরকার মো. আলাউদ্দিন ও মোখলেছুর রহমান মাষ্টারের নাম ঘোষনা করে জেলা আওয়ামী লীগ। ৩রা ডিসেম্বর আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য পদে ২৮ জনের নাম প্রকাশ করা হয়। ২৯ শে ডিসেম্বর আরো সদস্যদের নাম প্রকাশ করা হয়।
এ প্রসঙ্গে গোলাম রাব্বানী পাপ্পু বলেন, আ’লীগের একজন কর্মী হিসেবে সততার সঙ্গে তিনি অর্পিত দায়িত্ব পালন করবো। নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে আওয়ামী লীগ পরিচালনা করছেন শেখ হাসিনা। স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ তিনি পুনরুদ্ধার করেছেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের পরাজিত করতে পারবে না। তিনি আরো বলেন, ইদানিং সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে আমাকেও মতলব উত্তর উপজেলা আ’লীগের আহ্বায়ক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. জাহাঙ্গীর ও যুগ্ম আহ্বায়ক মানুষ গড়ার কারিগর মো. জাহাঙ্গীর মাষ্টারকে জড়িয়ে কুৎসা রটনা রটাচ্ছে। তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে এ ধরনের মিথ্যা তথ্য পোষ্টকারীদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, আলহাজ¦ গোলাম রাব্বানী পাপ্পু ২রা জুন ১৯৮২ সালে চাঁদপুর মতলব উত্তরের জহিরাবাদ ইউনিয়নে সানকিভাঙ্গা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবার (সরদার বাড়ী) তে জন্মগ্রহণ করেন। বর্তমানে ফরাজীকান্দি ইউনিয়নের পশ্চিম আমিনপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি ফরাজীকান্দি ইউনিয়নের ভোটারও বটে। তাঁর পিতা মরহুম মো. আবুল খায়ের মিয়া পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। শৈশবকাল থেকে ব্যবসা করে আজকের এ অবস্থান। বৃহত্তর মতলবে তিনি একজন সফল ব্যবসায়ী, রাজনীতিবীদ, শিক্ষানুরাগী, ক্রীড়ামোদী, দানশীল হিসেবে পরিচিত।
১৯৯৫ সালে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন তিনি। কবি নজরুল সরকারী কলেজের ছাত্রলীগের কার্যকারী কমিটির সদস্য নির্বাচিত হোন। পর্য়ায়ক্রমে চাঁদপুর জেলা যুবলীগের সদস্য’সহ বিভিন্ন পদে পদায়ন করা হয় তাকে। শুধু তাই নয় ২০০১-২০০৬ সালে বিভিন্ন জামায়াত সরকারের আমলে বিভিন্নভাবে নির্য়াতিত হয়েছেন পাপ্পু। এখনও মতলব উত্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও দাতা সদস্যর দায়িত্ব ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে যথেষ্ট ভূমিকা রেখেছেন। মহামারী করোনাকালীন সময়ে নিজের জীবনবাজি রেখে কর্মহীন পরিবারের মুখে হাসি ফোটানের জন্য দুর্গম চরাঞ্চলে বসবাসকারীদের নিজে নিজ অর্থায়নে করোনা সুরক্ষা সামগ্রী, ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছেন। এক পর্য়ায়ে তিনি নিজেও কারোনা আক্রান্ত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.