প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২১, ৭:৪৪ পি.এম
লক্ষ্মীপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি ।।
"আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার"মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য লক্ষ্মীপুর সদর উপজেলাধীন হাজিরপাড়া ইউনিয়নের গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যার।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লক্ষ্মীপুর, জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর, জনাব মো: মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি), লক্ষ্মীপুর সদর।
উল্লেখ্য, লক্ষীপুর সদর উপজেলায় প্রথম পর্যায়ে ৬৫ টি ঘরের কাজ চলমান।জানুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যেই প্রথম পর্যায়ের ৬৫ টি ঘরের কাজ শেষ হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.