প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২১, ৮:১৪ পি.এম
ব্যারিস্টার কাজল ও আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে কম্বল বিতরন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
ঢাকা সিটি কলেজের সাবেক নির্বাচিত ভিপি, ঢাকা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশন ও আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে রোববার (১০ জানুয়ারি) চাটখিল উপজেলার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে তার প্রতিনিধিদের মাধ্যমে ৫০০ কম্বল বিতরণ করা হয়।
বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী মোঃ বেল্লাল হোসেন, সার্জেন্ট (অবঃ) মোঃ জাকির হোসেন, সাবেক ইউপি মেম্বার মোঃ শহিদ উল্যা,মোঃ ইসমাইল হোসেন, মোঃ কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম, মোঃ সেকান্দর আলী, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কানন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম হাসান প্রমূখ।
সভাপতিত্ত্ব করেন, মোঃ আব্দুল হান্নান।
তারা জানান,মনির হোসেন কাজল পর্যায়ক্রমে নোয়াখালীর অন্যান্য এলাকায় পরিচালনা করার ইচ্ছে প্রকাশ করেছেন। তারা আরো জানান চাটখিল ও সোনাইমুড়ীর হত-দরিদ্রদের মাঝে গরু-ছাগল, রিক্সা ও ভ্যান গাড়ি প্রদান করবেন।
এর আগেও তিনি গত ২০ মে ২০২০ ইং তারিখে করোনায় ক্ষতিগ্রস্ত চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার কর্মহীন অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও ব্যক্তিগত সু-রক্ষা সামগ্রী বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.