
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জে সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫২) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শহিদুল হাওলাদার হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদের ছেলে।শহিদুল পিরোজপুর জেলার নামাজপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান,সকাল ৭টার দিকে বাগান সংলগ্ন বাসিন্দা সুধারানী মজুমদার বাগানে লাশ পড়ে থাকতে দেখেন।স্হানীয়রা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে লাশ তাদের হেফাজতে নিয়ে যায়।
এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, শহিদুল ইসলামের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.