অনলাইন ডেস্ক ।।
গাইবান্ধা সদরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কোমরনই কেন্দ্রে এ ঘটনা ঘটে।এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়ে র্যাব- পুলিশ।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য আহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.