চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
"যে করিবে সেচ্চায় রক্ত দান, বাচবে এক একটি নিবেদিত প্রান”। শ্লোগানে শ্লোগানে মুখরিত করে মানুষের মধ্যে জানান দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানব সেবা সংঘ (সিংবাহুড়া) এর সদস্যরা।
গতকাল ১৫ই জানুয়ারি রোজ শুক্রবার বাদ মাগরিব নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের মানব সেবা সংঘ (সিংবাহুড়া) এর নিজস্ব অফিস প্রাঙ্গনে উদযাপিত হয়েছে ৪র্থ বর্ষপুর্তি, শততম ব্যাগ ব্লাড ও চাটখিল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান।
২০১৭ সালে ৪ঠা জানুয়ারি অল্প কিছু স্বেচ্চাসেবী নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়ে আজ ৪র্থ উদযাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ১০০ শত ব্যাগ ব্লাড দেওয়া মাইল ফলক অর্জন করে সংগঠনটি।
সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু করে। মানব সেবা সংঘ (সিংবাহুড়া) এর সভাপতি মনির হোসেন সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডাঃ আলতাফ হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন,নোয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ বেলায়েত হোসেন, চাটখিল সরকারি কলেজের প্রভাষক জাবেদ আহমেদ, রাঙামাটি সরকারি কলেজের বাংলা প্রভাষক শফিকুল আলম, সাবেক কাস্টমস কর্মকর্তা জাফর সাদেক, ধানমণ্ডি বয়েজের সিনিয়র শিক্ষক শাখাওয়াত হোসেন, জি কে কর্পোরেশনের চেয়ারম্যান কবির হোসেন, মাওলানা গোলাম গাউস, উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি আনিস আহমদ হানিফ, যুগ্ন সম্পাদক রিয়াজ খান, স্বপন পাটোয়ারি, শাহাদাত হোসেন রাসেল, সাকিব এলাহি, হানিফুর রহমান মোরশেদ আলম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলা উদ্দিন, অর্থ সম্পাদক সাইফুলইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম হাসান, দপ্তর সম্পাদক আলি হোসেন, সাংবাদিক মোজাম্মেল হোসেন রিয়াজ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠানের চাটখিল উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের ও রক্ত যোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন অথিতিরা।
আমন্ত্রিত অথিরা যুব সমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান, নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাচানোর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে যুব সমাজের প্রতি আহবান জানান।
এছাড়াও সকালে মানব সেবাসংঘ (সিংবাহুড়া)এর অন্যতম সদস্য মহিন উদ্দিন সুমনের, ফরহাদ হোসেন, জানে আলম সবুজ, সাকিব এলাহি, মানজুরুল হকও সফিউল রাসেলের সহযোগিতায় সকালে রক্ত যোদ্ধাদের র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.