প্রিন্ট এর তারিখঃ মে ২৭, ২০২৬, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২১, ৬:০৫ পি.এম
লক্ষ্মীপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জিল্লাল ও রিয়াদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুরে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জিল্লাল ও রিয়াদ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।
রবিবার(১৭ জানুয়ারি) রাত ২২.২০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার এসআই/মোঃ আবদুল মান্নান, এএসআই/মোঃ বাকের হোসেন ও সঙ্গীয় ফোর্স লক্ষ্মীপুর সদর থানাধীন ০২নং দক্ষিন হামছাদী ইউনিয়নের ০৭নং ওয়ার্ড হাসনাবাদ সাকিন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১। মোঃ জিল্লাল(৩৫), পিতা-সেকান্তর, মাতা-মৃত মনোয়ারা, সাং-জাহানাবাদ (কুশুনগর বানা বাড়ী), ০২নং দক্ষিন হামছাদি ইউপি, থানা-সদর, ২। মোঃ রিয়াদ(২০), পিতা-আমির হোসেন, মাতা-হোসনেয়ারা, সাং-বদরপুর (মিঝি বাড়ী), ০৮নং করপাড়া ইউপি, থানা-রামগঞ্জ, উভয় জেলা-লক্ষ্মীপুরদ্বয়কে গ্রেফতার করে।
তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.