প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৬:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২১, ৮:৪৭ পি.এম
ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের প্রেস বিফিং

এহসান প্লুটো,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী ২৩ তারিখ দিনাজপুরের ফুলবাড়ীসহ সারাদেশে একযোগে ভুমিহীনদের মাঝে আবাসন হস্থান্তর করা হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা হল রুমে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন সংবাদিকদের সাথে মতবিনিময় ও সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ কানিজ আফরোজ,উপজেলা প্রকৌশলী মোঃ রায়হানুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন বলেন, রংপুর ও রাজশাহী দুই বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আবাসন হস্থান্তর করা হবে ফুলবাড়ী উপজেলায়, এ উপজেলায় মোট ৭৬৯ টি আবাসন নির্মান করা হয়েছে। আগামী ২৩ তারিখ প্রথম ধাপে ৪০০টি আবাসন প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে হস্থান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.