প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২১, ৩:৩৭ পি.এম
জালাল আহম্মেদ গ্রুপের এমডি হারুন অর রশিদ আর নেই

চাটখিল ( নোয়াখালী )প্রতিনিধি ।।
নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জালাল আহমেদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং ডাইরেক্টর এবং খিলপাড়া বাজার বণিক সমিতির সভাপতি হারুন-অর-রশিদ গত দুই মাস ঢাকার একটি বেসামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজ শুক্রবার (২২ জানুয়ারী) ভোর ৫ টায় তিনি মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
জালাল আহম্মদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টের এর মৃত্যুতে চাটখিল সোনাইমুড়ির এমপি এইচ এম ইব্রাহিম শোক প্রকাশ করে নিজ ভেরিফাইড আইডিতে এর শোক বার্তা দেন।
তার হুবহু নিচে দেওয়া হল, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জালাল আহমেদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং ডাইরেক্টর এবং খিলপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জনাব হারুন-অর-রশিদের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি... ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা একজন সুহৃদ ও বন্ধু হারালাম, মহান আল্লাহ তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুক। আমি মরহুমের আত্মার শান্তি কামনা করছি...মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুক।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.